নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ নভেম্বর ২০২৬, ১৪:৩০ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৪:৩৬

নগদ ডলার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সময় কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত বিসি সেলিং রেটের বেশি দাম নিতে পারবে না। নগদ ডলারের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট বিনিময় হার অনুসরণ করা হয়। অন্যদিকে, বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলো সাধারণত বিসি বিনিময় হার ব্যবহার করে।

এ অবস্থায় নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার হিসেবে বিসি সেলিং রেট নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে কোনও ব্যাংকই নির্ধারিত এই হারের চেয়ে বেশি দামে গ্রাহকের কাছে নগদ ডলার বা অন্য বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোতে নতুন এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে নগদ বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য একটি সর্বোচ্চ মূল্যসীমা কার্যকর হবে। এতে ব্যাংকভেদে নগদ ডলার বিক্রির দরে অতিরিক্ত পার্থক্য এবং গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত হারের বেশি অর্থ নেওয়ার সুযোগ সীমিত হবে।

/জিএম/আইএএম/
সম্পর্কিত
শতবার পেছালো রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন 
ইসলামি ব্যাংকগুলোর তারল্য বাড়াতে ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়া হবে
রেজল্যুশন প্রক্রিয়ায় পদ্মা ব্যাংক, আপাতত বসছে না প্রশাসক
সর্বশেষ খবর
বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী
বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী
আইনবহির্ভূতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ 
আইনবহির্ভূতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ 
মশার দেহে ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্রাজিলের সাফল্য
মশার দেহে ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্রাজিলের সাফল্য
অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার
অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ