৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা

পাবনা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০

নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা সুজানগর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪-১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে আব্দুল ওহাবের পরিচয় পাওয়া গেছে। বাকিদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা ডিবি পুলিশের ওসি আব্দুস সালাম জানান, তারা শহরে নাশকতার পরিকল্পনা নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনি ব্যবস্থা নিতে আটক ব্যক্তিদের পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।

এ নিয়ে ৫ আগস্টের পর তৃতীয়বারের মতো আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করেছিল পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেন। এ ঘটনায় ৮ পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেওয়ার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ।

পরে জামিনে বেরিয়ে এসে সুজানগর এলাকায় আবারও আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করেন আব্দুল ওহাব এবং তার সমর্থকরা। 

চলতি বছরের ২৩ এপ্রিল দিবাগত রাতেও সুজানগরের মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওহাবের সমর্থক হিসেবে পরিচিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নাশকতার পরিকল্পনার অভিযোগে ওই অভিযান চালানো হয়েছিল। এ ঘটনার কয়েক সপ্তাহ পরেই তারা জামিনে মুক্তি পান।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
সর্বশেষ খবর
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
আলোচিত নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামির আপিল
আলোচিত নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামির আপিল
`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো