মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৬, ২০:৫১ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২১:০৬

বিরতির পর আজ শুক্রবার (২ অক্টোবর) থেকে ঘরোয়া ফুটবল শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল লিগে আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভ্যারেলার অধীনে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং প্রথম ম্যাচেই জয় পেয়েছে।  তারা ১-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্সকে।

এছাড়া  ব্রাদার্স ইউনিয়ন ১-১ এ ড্র করেছে পিডব্লিউডির সঙ্গে।   অন্য ম্যাচে পুলিশ এফসি ৩-০ গোলে  নবাগত চট্টগ্রাম  সিটি এফসিকে  হারিয়েছে।

শুক্রবার (২ অক্টোবর)  চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাবকে জাহিদ হাসান শান্তর একমাত্র গোলে হারিয়েছে মোহামেডান। কর্নার নিয়েছিলেন উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফররভ। এর আগে ড্র দিয়ে মৌসুম শুরু করেছিল দুই সাবেক চ্যাম্পিয়ন  আবাহনী লিমিটেড এবং বসুন্ধরা কিংস।

নতুন মৌসুমে জায়ান্টদের অঘটনের মিছিলে এবার মোহামেডান নাম লেখায় কি না সেই শঙ্কাও ছিল সমর্থকদের মধ্যে। তারওপর প্রতিপক্ষ যখন ফকিরেরপুল, তখন শঙ্কা আরও বেশিই হওয়ার কথা। কেননা গত মৌসুমে লিগের প্রথম ম্যাচে ফকিরেরপুলের কাছে ২-০ গোলে হারের স্বাদ পেয়েছিল মোহামেডান। তবে শঙ্কা উড়িয়ে জয় দিয়ে দারুণ শুরু করেছে এক মৌসুম আগের চ্যাম্পিয়নরা।

দিনের অপর ম্যাচে মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। তবে আজকের ম্যাচেও চট্টগ্রামের গোলকিপারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। টানা

 দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে পুলিশ। প্রথম ম্যাচে ৬-০ গোলের জয়ে তিন পয়েন্ট পেয়ে তালিকার দুইয়ে ফর্টিস এফসি। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে সিটি ক্লাব এবং চারে মোহামেডান। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে এই তালিকার দশে জায়গা হয়েছে  ব্রাদার্স ইউনিয়নের।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
‘বাংলাদেশে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা আমার জন্য বিশেষ’
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
আর্জেন্টিনায় জন্ম, ভারতে কোচিং অভিজ্ঞতা নিয়ে মোহামেডানে স্প্যানিশ কোচ 
সর্বশেষ খবর
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ হবে: চিফ হুইপ
তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ হবে: চিফ হুইপ
সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিডিনিউজের প্রধান সম্পাদক
সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিডিনিউজের প্রধান সম্পাদক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা