অবৈধভাবে বাড়িতে সার মজুদ, জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৬, ১৫:৪৪ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৫:৪৪

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের নায়েবে আমির মনিরুল ইসলামের রুকুনিয়াত (সদস্যপদ) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্ধারিত গুদামের বাইরে বাড়িতে ১৮ বস্তা ৯০০ কেজি ইউরিয়া সার মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হওয়ার পর দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম।

তিনি বলেন, মনিরুল ইসলামের সদস্যপদ বাতিল করা হয়েছে। সদস্যপদ বাতিল হওয়ার কারণে তিনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পদে আর দায়িত্ব পালন করতে পারবেন না।

জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো অনুযায়ী, রুকন সংগঠনের পূর্ণাঙ্গ সদস্যপদ। সাংগঠনিক ও নৈতিক বিভিন্ন শর্ত পূরণের পর একজন কর্মী এই সদস্যপদ লাভ করেন।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় তার বাড়ি থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পরে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ওসি হাশমত আলীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

/আরএইচ/
সম্পর্কিত
রিমান্ড শেষে আখতারুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন
আখতারুজ্জামান পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির 
মওদুদী ভারতের দালাল, বাংলার মাটিতে তার দলের স্থান হবে না: ভূমিমন্ত্রী
সর্বশেষ খবর
‘২০ জেলায় সমন্বিত মেডিক্যাল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার’
‘২০ জেলায় সমন্বিত মেডিক্যাল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার’
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২২২৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২২২৯ মামলা
প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন দুই তারকা
প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন দুই তারকা
রাজধানীতে চালের বস্তায়  মিললো ১৩২ বোতল ফেন্সিডিল
রাজধানীতে চালের বস্তায় মিললো ১৩২ বোতল ফেন্সিডিল
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি