ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গণপূর্তমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ১৬:১৪ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৬:১৪

ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়কের নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অনেকে বাধা দিচ্ছেন। সরকারি কাজে যারা বাধা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে সকালে রাজশাহী নগরীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী।

দুপুরে সড়কের নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি ‘আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা’র উদ্বোধন করেন। পরে সেখানকার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এ ছাড়া নাটোর রোডের (রুয়েট) সঙ্গে রাজশাহী বাইপাস রোডের সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন শেষে সেখানে বৃক্ষরোপণ করেন মন্ত্রী।

এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নম্বরসংবলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। অচিরেই পুরো নগরীতে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।

/আরএইচ/
সম্পর্কিত
অসহায় ব্যক্তিকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী
এটি অত্যাচার-নিপীড়নের ফলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু: সালাউদ্দিনকে নিয়ে রিজভী
‘মন্ত্রী জীবন কঠিনতম করে দিলেন’ লেখা যুবক ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায়
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় কাজ করবে সংসদীয় ককাস
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় কাজ করবে সংসদীয় ককাস
দিল্লিতে আটক সিজেপি নেতারা কারাগারে
দিল্লিতে আটক সিজেপি নেতারা কারাগারে
ট্রাফিক আইন লঙ্ঘন, ২৪  ঘণ্টায় ডিএমপির ২৯১০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন, ২৪  ঘণ্টায় ডিএমপির ২৯১০ মামলা
স্কুল-কলেজে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ
স্কুল-কলেজে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর