ট্রাফিক আইন লঙ্ঘন, ২৪  ঘণ্টায় ডিএমপির ২৯১০ মামলা

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৪ অক্টোবর ২০২৬, ১৭:০৪ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৭:০৪

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চা‌লি‌য়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (১৪ অ‌ক্টোবর) ডিএম‌পির গণমাধ‌্যম শাখা থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জানা‌নো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে এসব মামলা করে।

ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগে ১৩টি বাস, ৫টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ১৩২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৩টি ট্রাক, ১৩টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৪টি ট্রাক, ১৯টি কাভার্ড ভ্যান, ৭৩টি সিএনজি ও ২৩৬টি মোটরসাইকেলসহ মোট ৪২৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৫টি বাস, ৪০টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজিসহ ও ১৪৭টি মোটরসাইকেলসহ মোট ৪১৬টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ৪টি ট্রাক, ১০টি ক্যাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৬টি বাস, ২০টি ট্রাক, ৩১টি কাভার্ড ভ্যান, ৩৫টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৫৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০টি বাস, ১১টি ট্রাক, ১৬টি ক্যাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ৪১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২১টি বাস, ২৮টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ২৭৫টি মোটরসাইকেলসহ মোট ৮২১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৯১টি গাড়ি ডাম্পিং ও ৩৮৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করা হ‌য়ে‌ছে বিজ্ঞপ্তি‌তে।

/এসএন‌কে/এপিএইচ/
সম্পর্কিত
ডিএমপির সাবেক কমিশনার ফারুক ও তার স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ
হোটেল আমারিসহ রাজধানীর ৩ বারে ডিএনসির অভিযান
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, মামলা ৪২
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের বিদেশি আয় দেশে আনতে এনআরবি ব্যাংক ও ফ্যাসেটের চুক্তি
ফ্রিল্যান্সারদের বিদেশি আয় দেশে আনতে এনআরবি ব্যাংক ও ফ্যাসেটের চুক্তি
ভারত থেকে সড়কপথে ২০ দেশ পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে!
ভারত থেকে সড়কপথে ২০ দেশ পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে!
অনুপ্রেরণাদায়ী তিনজনকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
অনুপ্রেরণাদায়ী তিনজনকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’