শিক্ষককে পেটানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯

বগুড়ায় শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত সপ্তম শ্রেণির ছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক আবু রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে।

ক্লাসে অতিরিক্ত দুষ্টুমি করায় রিয়াদকে সতর্ক করেছিলেন শিক্ষক আবু রায়হান। একই সঙ্গে তার অভিভাবককে বিদ্যালয়ে নিয়ে আসতে বলেছিলেন তিনি। এর জের ধরে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে।

লাঠির আঘাতে শিক্ষক আবু রায়হানের থুতনি কেটে যায়। এতে তাকে আটটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তার ঘাড়েও গুরুতর জখম হয়েছে। ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে বাধ্যতামূলক ছাড়পত্র (টিসি) দিয়ে বহিষ্কার করে। এ ঘটনায় থানায় অভিযোগও করা হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, চারমাথা এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮৯
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
গ্রেফতার হয় কিশোররা, ধরাছোঁয়ার বাইরে ‘বড়ভাইয়েরা’: কীভাবে ভাঙবে চক্র?
সর্বশেষ খবর
একসঙ্গে সরকারের ৫ পদে চাকরি, কাঠগড়ায় ব্রিটিশ-বাংলাদেশি কাশিম
একসঙ্গে সরকারের ৫ পদে চাকরি, কাঠগড়ায় ব্রিটিশ-বাংলাদেশি কাশিম
ঢামেকে কারাবন্দির মৃত্যু
ঢামেকে কারাবন্দির মৃত্যু
হেলমেট পরে এসে ছাত্রদল নেতার ওপর হামলা
হেলমেট পরে এসে ছাত্রদল নেতার ওপর হামলা
খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮৯
খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮৯
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট