ঢামেকে কারাবন্দির মৃত্যু

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ইয়াসিন আরাফাত (২২) নামে এক সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ অ‌ক্টোবর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী জসীম উদ্দীনসহ কয়েক কারারক্ষী তাকে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

কারা সূত্রে জানা যায়, এর আগে ইয়াসিন আরাফাত কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। সেখান থেকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আজ তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে রাতে ঢামেক হাসপাতালে আনা হয়।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি কী মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি।

মৃতের গ্রামের বাড়ি গাজীপুর কোনাবাড়ি চৌরাস্তা এলাকায় তার বাবার নাম মইজুল। 

/এআইবি/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
রবীন্দ্রনাথের ছবি মুছে ফেলার চেষ্টা: সাকিব-সুজন রিমান্ড শেষে কারাগারে
কারাগারে মায়েদের সঙ্গে ৩০৩ শিশু, নিকটাত্মীয় বা শিশু পরিবারে রাখার সুপারিশ  
সর্বশেষ খবর
এখনও কাঁদে নিদারাবাদ, আজও পাওয়া যায়নি একজনের লাশ
এখনও কাঁদে নিদারাবাদ, আজও পাওয়া যায়নি একজনের লাশ
বদমেজাজি ও গোমড়ামুখো বলে বদনাম? আজ কিন্তু আপনার স্বভাবেরই উদ্‌যাপন!
বদমেজাজি ও গোমড়ামুখো বলে বদনাম? আজ কিন্তু আপনার স্বভাবেরই উদ্‌যাপন!
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, শীর্ষে মিরপুর
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, শীর্ষে মিরপুর
সাবেক এমপি ও বিএনপির সিনিয়র নেতা আব্দুল হাই মারা গেছেন
সাবেক এমপি ও বিএনপির সিনিয়র নেতা আব্দুল হাই মারা গেছেন
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’