ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ

পাবনা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ১১:০০ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১:০০

পাবনার ঈশ্বরদীতে ভেজাল কীটনাশক ও সার উৎপাদনের অভিযোগে একসময় জরিমানা ও সিলগালা হওয়া প্রতিষ্ঠানের মালিককে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়োগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় এক সার ও কীটনাশক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার ভাড়ইমারী আনন্দ বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা সুমন মালিথা।

সুমন মালিথা বলেন, ২০২২ সালের ২৮ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাবনা কার্যালয়ের কর্মকর্তারা ঈশ্বরদীর ঢুলটি এলাকায় ন্যাপ এগ্রো কেমিক্যালের বিরুদ্ধে অভিযান চালান। ওই সময় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সিলগালা করা হয়। তবে এক সপ্তাহের মধ্যেই প্রতিষ্ঠানটি আবার চালু করা হয় বলে দাবি করেন তিনি।

এ সময় প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গে তৎকালীন ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের আত্মীয়তার সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন সুমন মালিথা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সার ডিলার নিয়োগে কোনও অনিয়ম হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। আবেদনকারীর যোগ্যতা ও অতীতের অভিযোগ পর্যালোচনা করে অনিয়ম পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিলারশিপ পাওয়া মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতান ও ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেডের স্বত্বাধিকারী নিজাম উদ্দীন। তিনি অভিযোগগুলোকে বিভ্রান্তিকর প্রচার উল্লেখ করে বলেন, কোনও অনৈতিক সুবিধা ছাড়াই সরকারি নীতিমালা অনুসরণ করে তিনি ডিলারশিপ পেয়েছেন।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

/আরএইচ/
সম্পর্কিত
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
ভোক্তা অধিদফতর গিয়ে দেখলো পচা ডিম দিয়ে খাবার বানায় এশিয়া বেকারি
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩
মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা