সর্বহারা পরিচয়ে পৌর মেয়রকে হত্যার হুমকি

রাজশাহী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৬, ২০:১৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২০:১৭

সর্বহারা পরিচয়ে পৌর মেয়রকে হত্যার হুমকি সর্বহারা পরিচয় দিয়ে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর মেয়র মুক্তার আলীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে বাঘা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীরেন্দ্রনাথ প্রামাণিক।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে মুক্তার আলীর ফোনে একটি নম্বর থেকে (০১৭৩১৫৬০৭৯৭) কল আসে। এসময় সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার বিপ্লব হোসেন পরিচয়ে পৌর মেয়র মুক্তার আলীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীরেন্দ্রনাথ প্রামাণিক বলেন, পৌর মেয়র এ নিয়ে থানায় একটি জিডি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আশেপাশের থানাগুলোতে ফোন নম্বরটি পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়তে পারেন: ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক