অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা, প্রাণে বাঁচলেও হারালেন দুই পা

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ১৫:৩৪ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৫:৩৪

অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনসকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় তিনি দুই পা হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন তার স্বামী। কর্তৃপক্ষের ভাষ্য, এটি ছিল ইচ্ছাকৃত হামলা। মেলবোর্ন থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বের আঞ্চলিক শহর ওয়াঙ্গারাত্তায় স্বতন্ত্র এই এমপির নির্বাচনী অফিসের বাইরে অভিযোগ অনুযায়ী টয়োটা ল্যান্ডক্রুজার চালিয়ে তাকে ধাক্কা দেওয়ার কয়েক মুহূর্ত পর ব্রেন্ডন নুজেন্টকে গ্রেফতার করা হয়।

ফিল হেইনস বলেন, ওই ভয়াবহ ঘটনায় তার স্ত্রী গুরুতর আঘাত পেয়েছেন, তবে তার হৃদয় ও মন ভালো আছে। তিনি আরও বলেন, এসবের মধ্যে ভালো খবর হলো, তিনি বেঁচে আছেন।

অভিযুক্ত হামলাকারী ৪৩ বছর বয়সী নুজেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) প্রথমবারের মতো তাকে আদালতে হাজির করা হয়। মেলবোর্নে যেখানে হেইনসের চিকিৎসা চলছে, সেখানে এক সংবাদ সম্মেলনে তার স্বামী বলেন, তার সেরে ওঠার পথ হবে দীর্ঘ ও কঠিন, কিন্তু আমরা জানি তিনি একজন যোদ্ধা।

তিনি বলেন, তিনি দৃঢ়প্রতিজ্ঞ মানুষ, আমাদের সমর্থন ও ভালোবাসায় সুস্থ হয়ে ওঠার জন্য নিজের সেরাটা করবেন। আমরা সেটাই আশা করি। হাসপাতালের কর্মীসহ অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক পর্যায়ে যারা হেইনসের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের ধন্যবাদ জানান তিনি। যারা সমর্থন জানাতে চান, তাদের সেভ দ্য চিলড্রেন তহবিলে অনুদান দিতে অনুরোধ করেন তিনি। তিনি আরও বলেন, অনুগ্রহ করে হেলেনকে ভালোবাসা পাঠাতে থাকুন।

বুধবার আগে স্থানীয় আদালতে নুজেন্টের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। বিপজ্জনক গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং কমনওয়েলথ সরকারি কর্মকর্তার ক্ষতি করা। পুলিশ জানায়, হত্যাচেষ্টাসহ আরও অভিযোগ আনা হতে পারে। পাশের শহর তারাউইঙ্গির বাসিন্দা এবং পরিবেশ আন্দোলনকর্মী হিসেবে পরিচিত নুজেন্ট সংক্ষিপ্ত শুনানির সময় নীরব ও অভিব্যক্তিহীন ছিলেন।

তিনি জামিনের আবেদন করেননি এবং আগামী ফেব্রুয়ারিতে তাকে আবার আদালতে হাজির হতে হবে। আদালতের নথিতে দেখা যায়, গাজা চাষ ও দখলে রাখার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। আদালতে নুজেন্টের আইনজীবী বলেন, তার মক্কেলের মানসিক স্বাস্থ্যজনিত উদ্বেগ আছে, তবে এর বেশি কিছু জানাননি।

ভিক্টোরিয়া পুলিশ জানায়, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) সহায়তায় তদন্ত চলছে এবং উদ্দেশ্য এখনও নির্ধারিত হয়নি। ভিক্টোরিয়া পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, তার উদ্দেশ্য কী ছিল, যা আমরা ইচ্ছাকৃত হামলা বলে অভিযোগ করছি, সেটিই তদন্তের কেন্দ্রীয় বিষয়। তিনি বলেন, আমাদের লোকেরা প্রতিটি উপাদান, দিক ও পথ খতিয়ে দেখবে। যখন আমরা তা উদ্ঘাটন করব, তখন আদালতে উপস্থাপন করব। পুলিশ জানায়, ঘটনার আগে নুজেন্ট পুলিশের নজরে ছিলেন না এবং হেইনসের প্রতি কোনও হুমকির গোয়েন্দা তথ্যও ছিল না।

সূত্র: বিবিসি

/এসএইচএম/
সম্পর্কিত
ককরোচের দুই নেতাকে আদালত বললেন ‘আপনারা জেন-জি নন’
হুথি হামলা ঠেকাতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ আটক ৪
সর্বশেষ খবর
শিরোপার লড়াইয়ে ভারত, আগের হারের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?
শিরোপার লড়াইয়ে ভারত, আগের হারের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?
সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে জবাব দেবে: চিফ হুইপ
সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে জবাব দেবে: চিফ হুইপ
যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে ট্রেন আটকে অবরোধ, ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে ট্রেন আটকে অবরোধ, ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বাংলাদেশ মিশনকে না জানানোয় এইচআরএফবির উদ্বেগ
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বাংলাদেশ মিশনকে না জানানোয় এইচআরএফবির উদ্বেগ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর