ছাত্রলীগ নেতার প্রতারণার ফাঁদে পড়েছেন সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতারা

নাটোর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ২৩:০০ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ২৩:০০

নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস সহকারী পরিচয় দিতেন। দেখাতেন নানান ভয়ভীতি। এক পর্যায়ে অর্থ নিতেন হোয়াটসঅ্যাপ, বিকাশ ও নগদের মাধ্যমে। এমন এক প্রতারককে গ্রেফতার করেছে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার ওই প্রতারকের নাম আবু হুরায়রা খালেদ ওরফে রাশেদ (৩০)। তিনি নাটোরের সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার জিয়াদুল ইসলামের ছেলে। 

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ওই প্রতারককে গ্রেফতারের কথা জানান নাটোরের পুলিশ সুপার (এসপি) শরিফুল হক।

পুলিশ জানিয়েছে, প্রতারক আবু হুরায়রা নিজেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের অফিস সহকারী হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। ওই ব্যক্তি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সবশেষ ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চাকরিরত ছিলেন। এ সময় আবু হুরায়রা বাংলাদেশ বেতার ছাড়াও রংপুরে রেডিও টেকনিশিয়ান পদে সরকারি চাকরিও করেছেন।

মূলত চাকরিরত অবস্থাতেই এই ধরনের প্রতারণা শুরু করেন ওই যুবক। এক পর্যায়ে প্রতারণার মামলায় রংপুরে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে আরও একটি মামলা করা হয়।

পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস সহকারী হিসেবে পরিচয় দিতেন আবু হুরায়রা। ওই পরিচয়ে সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের সরকারি চাকরিসহ নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলতেন। এমনকি বিএনপির দলীয় পদ ও নির্বাচনি মনোনয়ন দেয়ারও আশ্বাস দিতেন। এসব প্রলোভন দেখিয়ে মোবাইল লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন এ প্রতারক।

পুলিশের ভাষ্য, হোয়াটসঅ্যাপে যোগাযোগের পর বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমেই বেশি অর্থ আদায় করতেন আবু হুরায়রা।

গ্রেফতারের পর প্রতারক আবু হুরায়রার বিরুদ্ধে সিংড়া থানায় সাইবার নিরাপত্তা আইনে আরও একটি মামলা করেছে পুলিশ। আবু হুরায়রার দেওয়া তথ্যমতে তার সহযোগীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যের ওপর গাড়িয়ে তুলে হত্যাচেষ্টা, আটক ২
ভাগ্নির বিয়েতে দাওয়াত না দেওয়ায় বাড়িঘরে হামলা চালালেন যুবলীগ নেতা
রাজধানীতে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ কর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে
জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে
শাহজালাল মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা, বিদেশি মুদ্রা কত পেলো?
শাহজালাল মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা, বিদেশি মুদ্রা কত পেলো?
সীমান্তে ধান কাটতে বাধা, বিএসএফকে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর ধাওয়া
সীমান্তে ধান কাটতে বাধা, বিএসএফকে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর ধাওয়া
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা