অসুস্থতার খবর শুনে বাবাকে দেখতে এলেন মেয়ে, ঘরে ঢুকেই দেখলেন গলাকাটা লাশ

বগুড়া প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ১৬:৩৯ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৬:৩৯

বগুড়ার শাজাহানপুরে টুলু মিয়া (৫৭) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের বাড়ির নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত টুলু মিয়া আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের মৃত আফাজ উল্লাহর ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে দেশের বাইরে শ্রমিকের কাজ করেন। তার দুই মেয়ে জেমি আকতার ও জুথি আকতার বিবাহিত। টুলু একাই বাড়িতে বসবাস করেন। গত কয়েকদিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আজ সকালে বাবাকে দেখতে বাড়িতে আসেন। তিনি ঘরের ভেতরে ঢুকে বাবার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‌‘এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি আত্মহত্যা নাকি হত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
সৌদি আরব থেকে একসঙ্গে দেশে এলো ৭ প্রবাসীর লাশ, এক জেলারই ৫ জন
শাকিল হত্যা মামলা: এমপির ছেলের পর কারাগারে আরও দুই আসামি
রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা, চাপা পড়ে প্রাণ হারালেন যুবক
সর্বশেষ খবর
নির্বাচনে ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প: অ্যাক্সিওস
নির্বাচনে ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প: অ্যাক্সিওস
যত দিন হকাররা বসবেন, তত দিন অভিযান চলবে
ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি যত দিন হকাররা বসবেন, তত দিন অভিযান চলবে
ডিবির হারুনসহ পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
ডিবির হারুনসহ পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
এইচএসসিতে হকির যমজ বোনদের সাফল্য
এইচএসসিতে হকির যমজ বোনদের সাফল্য
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ