নির্বাচনে ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
৩১ অক্টোবর ২০২৬, ১৭:২৯ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:৩৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা খারাপ ফল করলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর অনুমোদন দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘ট্রাম্প যদি নিজেকে বিব্রত বা ক্ষমতাহীন মনে করেন, তাহলে তিনি বড় কিছু একটা করবেন’। ইরানি কর্মকর্তাদের কাছেও এমন বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাদের বলা হচ্ছে, চুক্তিতে পৌঁছানোর সবচেয়ে ভালো সুযোগ এখনই।

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই ধারণাকে খারিজ করে দিয়ে সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচনের ফলাফল ট্রাম্পের ওপর কোনও প্রভাব ফেলবে না।

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগে শুক্রবার ১২ ঘণ্টারও বেশি সময় তেহরানে ছিলেন কাতারের মধ্যস্থতাকারীরা। এ সময় তারা হোয়াইট হাউসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এক কূটনৈতিক সূত্র আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতির’ কথা জানিয়েছে। শনিবার দোহায় এ আলোচনা অব্যাহত থাকার কথা রয়েছে।

এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির কারণে আলোচনা থমকে আছে। যেকোনও আলোচনায় ফিরতে হলে ইরানকে পারমাণবিক বিষয়ে ছাড় দিতে হবে বলে চায় ওয়াশিংটন। অন্যদিকে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রকে আগে নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা তহবিল ছাড় এবং তেল বিক্রির সুযোগ দিতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, দোহা ইরানকে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছে। বিনিময়ে তেহরানকে সীমিত পরিসরে নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব দেওয়া হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের ভেতরেও এ বিষয়ে মতভেদ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কোনও চুক্তির বিষয়ে সন্দিহান। তারা ইরানের নেতৃত্বকে আরও দুর্বল করার পক্ষে। অন্যদিক, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আলোচনা পুনরায় শুরুর পক্ষে অবস্থান নিয়েছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএস/ 
সম্পর্কিত
আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!
যেকোনও হুমকিতে তাৎক্ষণিক জবাব দেবে ইরান, সেনাবাহিনীকে খামেনির নির্দেশ
কী, কেন, কীভাবে হুথিদের মোকাবিলায় কেন ব্যর্থ সৌদি আরব, নেপথ্যে কোন পরাশক্তি?
সর্বশেষ খবর
আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!
আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!
দীপ যা বলছে আসলে তা প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা
দীপ যা বলছে আসলে তা প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা
প্রাথমিকের শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি দেওয়া হবে খেলনা: ববি হাজ্জাজ
প্রাথমিকের শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি দেওয়া হবে খেলনা: ববি হাজ্জাজ
মিরপুরে হারের পর শান্ত বললেন, ‘ক্রিকেটে এমনটা হয়’
মিরপুরে হারের পর শান্ত বললেন, ‘ক্রিকেটে এমনটা হয়’
সর্বাধিক পঠিত
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
বৈঠক শেষেই গার্মেন্ট শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিলেন মন্ত্রী
বৈঠক শেষেই গার্মেন্ট শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিলেন মন্ত্রী