বগুড়ায় পুলিশের ওপর ‘মব’, মারধর করে ছিনিয়ে নিয়েছে আসামি

বগুড়া প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৬ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৬

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেছে। মারধরে পুলিশের কর্মকর্তাসহ তিন সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস ও এএসএস মেহেদী হাসান পিকআপ ভ্যান নিয়ে তাকে গ্রেফতার করতে ফুলবাড়িয়া গ্রামে যান। পুলিশ সদস্যরা গোলাম কবির সুমনকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজন তাদের ওপর হামলা চালান।

এ সময় পুলিশ সদস্যদের মারধর করে তাদের কাছে থেকে সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করেন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বগুড়ার সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করতে গেলে তার লোকজন ‘মব’ সৃষ্টি করেন। তাদের মারধরে কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে এসআই শিমুল কুমার দাস বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের মধ্যে চার নারীকে গ্রেফতার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাহাড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান, জঙ্গলে পড়ে আছে ৩ লাশ
ডাব কাটার কথা বলে বঁটি খুঁজলেন ছেলে, পরে বাবাকে কুপিয়ে হত্যা
টেন্ডারের অনিয়ম ঢাকতে স্বাস্থ্য কর্মকর্তার ‘মিথ্যা অভিযোগ’, দাবি যুবদল নেতার
সর্বশেষ খবর
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী 
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী 
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারালেন ৩ জন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারালেন ৩ জন
দিল্লির দূষণ থেকে মুক্তি পেতে ঘুরে আসুন ভারতের ৫ পরিচ্ছন্ন গন্তব্যে
দিল্লির দূষণ থেকে মুক্তি পেতে ঘুরে আসুন ভারতের ৫ পরিচ্ছন্ন গন্তব্যে
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি