নওগাঁ জেলা জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন মাহফুজুর রহমান

নওগাঁ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ১৫:০৪ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৫:০৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নবনির্বাচিত আমির হিসেবে শপথ নিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকালে নওগাঁ শহরের আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমিরের শপথ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক জেলা আমির অধ্যাপক এ এইচ এম আব্দুর রশিদ, সদ্য বিদায়ী জেলা আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব, জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, এমপি, জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি আ স ম মামুন শাহিন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর নওগাঁয় অনুষ্ঠিত রুকন সম্মেলনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে জেলা আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে ৩ নভেম্বর কেন্দ্রীয়ভাবে মাওলানা মাহফুজুর রহমানকে জেলা আমির হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে মাওলানা মাহফুজুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে সংগঠনটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

/আরএইচ/
সম্পর্কিত
দেশে কি আদৌ কোনও সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের 
বিএনপি সর্বত্র দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে এনেছে: জামায়াত আমির
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের
সর্বশেষ খবর
ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস
ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস
নারীদের সম্পৃক্ততা ছাড়া ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নারীদের সম্পৃক্ততা ছাড়া ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর ট্রাম্প প্রসাশনের তিন কর্মকর্তার পদত্যাগ
মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর ট্রাম্প প্রসাশনের তিন কর্মকর্তার পদত্যাগ
কলেজ প্রশাসন পুলিশ ডাকেনি দাবি শিক্ষার্থীদের, মধ্যরাতে হামলার তদন্ত চান তারা
কলেজ প্রশাসন পুলিশ ডাকেনি দাবি শিক্ষার্থীদের, মধ্যরাতে হামলার তদন্ত চান তারা
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম