আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?

নাটোর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ১৮:১৫ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৮:১৫

নাটোর-৪ আসনের আলোচিত বিএনপির সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজের সমাবেশস্থল থেকে বিস্ফোরক একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। কালো টেপে মোড়ানো ওই বস্তুটি সমাবেশস্থলের মঞ্চের সামনে পড়ে ছিল। এ সময় এমপি আবদুল আজিজ নেতাকর্মীদের নিয়ে মঞ্চে বসে ছিলেন। কিছুক্ষণের মধ্যে বস্তুটি নেতাকর্মীদের নজরে আসে। এরপর জানাজানি হলে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার (০৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে গুরুদাসপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমপি আবদুল আজিজের সমাবেশস্থলে এ ঘটনা ঘটে। ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশ বিকাল ৩টা থেকে শুরু হয়। গুরুদাসপুরের ছয়টি ইউনিয়ন ও বড়াইগ্রাম উপজেলা বিএনপি নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

খবর পেয়ে বিকাল সোয়া ৪টার দিকে বস্তুটি উদ্ধার করেছে পুলিশ। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গুরুদাসপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য আবদুল আজিজের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে যোগ দিতে তার কর্মী-সমর্থকেরা ওই মাঠে জড়ো হন। একপর্যায়ে নেতাকর্মীরা ওই বস্তুটি দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমি নিজেই গিয়ে পুলিশ নিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে এটি ককটেল নাকি বোমা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বোম্ব ডিসপোজাল ইউনিট যাচাই করে বিষয়টি নিশ্চিত করবে। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।’

রাজনৈতিক সূত্র জানিয়েছে, সম্প্রতি ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টু গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন। এর মধ্যে এমপিকে নিয়ে অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।

নেতাকর্মীরা বলছেন, এই দুটি বিষয় নিয়ে স্থানীয় এবং জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিশেষ করে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকা জেলা বিএনপির সদস্য মশিউর রহমান বাবলু ও আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু এবং সাবেক ছাত্রদল নেতা সুজাউদ্দৌলা সুজন এমপি আজিজের ঘোর বিরোধিতা করছেন। পাশাপাশি শাকিল হত্যার ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েন এমপি। এসব নিয়ে রাজনৈতিক চাপে পড়ে গত ২৯ অক্টোবর থেকে এমপি আজিজ সপরিবারে নির্বাচনী এলাকার বাহিরে চলে যান। সবশেষ গত শুক্রবার সকালে আবারও নিজ এলাকায় ফেরেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, এলাকায় ফিরে নিজের অস্তিত্বের জানান দিতে এমপি আজিজ রবিবার বিকালে গুরুদাসপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সমাবেশের ডাক দেন। একই দিন একই স্থানে সমাবেশের ডাক দেন সাবেক ছাত্রদল নেতা সুজাউদ্দৌলা সুজন। এই সমাবেশ ঘিরে স্থানীয় রাজনীতিতে চাপা উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে এমপি আজিজ নেতাকর্মীদের নিয়ে সমাবেশ শুরু করলেও বিএনপির অপর পক্ষ সমাবেশে আসেনি। তবে এমপি সমবেশস্থলের সামনে থেকে কালো টেপ মোড়ানো বস্তুটি পাওয়া যায়।

এ ব্যাপারে এমপি আবদুল আজিজের বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘ওই বস্তুটি আসলে কি তা উদঘাটনে কাজ করছে পুলিশ। কারা এটি ফেলে গেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।’

/এএম/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সাক্ষাৎ
ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, দাবি পূরণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সর্বশেষ খবর
শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের তথ্য চেয়েছে মাউশি
শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের তথ্য চেয়েছে মাউশি
নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়
নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়
তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই
তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই
মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান 
মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম