শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের তথ্য চেয়েছে মাউশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৬, ১৮:১৭ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৮:১৭

স্কুল-কলেজে সহশিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর। সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এসব কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ, শিক্ষক-অভিভাবক সমাবেশ এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচির তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) মাউশির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) অধ্যাপক টিপু সুলতানের সই করা এক চিঠিতে এ সংক্রান্ত্র নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাউশির আওতাধীন স্কুল ও কলেজ পর্যায়ের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা এবং শিক্ষার্থী-অভিভাবক সমাবেশের তথ্য নির্ধারিত ছকে পাঠানোর নির্দেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, চিত্রাঙ্কন ও সংলাপসহ অন্যান্য আয়োজনের তথ্য দিতে হবে। এসব কার্যক্রমের তথ্য গ্রামীণ, শহর ও পার্বত্য চট্টগ্রাম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক আলাদাভাবে সংগ্রহ করতে হবে। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে।

এ ছাড়া গত সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত কতটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ এবং শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই তথ্যও চাওয়া হয়েছে।

নির্ধারিত ছকে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সামাজিক সেবা কার্যক্রমের তথ্য দিতে হবে। এর মধ্যে পরিচ্ছন্নতা অভিযান ও সুবিধাবঞ্চিতদের সহায়তা কার্যক্রম রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও শারীরিক কার্যক্রমের বিবরণও দিতে হবে।

পার্বত্য চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জাতীয়তাবাদ ও সংস্কৃতিচর্চার নিয়মিত কার্যক্রমের তথ্যও চেয়েছে মাউশি। এ ছাড়া চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, ইসলামের সঠিক চর্চা ও নেতিবাচক প্রচার রোধ, মাদক ও জুয়ার নেতিবাচক প্রভাব এবং সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের বিবরণ দিতে বলা হয়েছে।

অন্যদিকে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে গঠিত মাদক প্রতিরোধ কমিটির কার্যক্রম ও তদারকির মাসিক প্রতিবেদনও চাওয়া হয়েছে।

মাউশির চিঠিতে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নির্ধারিত তথ্যছক পূরণ করে আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবারের মধ্যে পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না, নতুন তারিখ ঘোষণা
এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর
৪৯তম বিসিএসে নিয়োগ পাওয়া ৬১৩ প্রভাষকের পদায়ন, এ মাসেই যোগদান
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু
নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়
নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়
তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই
তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই
আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?
আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম