কারাগারে থেকেও মিছিলের মামলায় আসামি, ওসি বললেন ‘টাইপ মিসটেক’

রাজশাহী প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৯

কারাগারে থাকা অবস্থায় যুবলীগ ও ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে একটি মামলায় আসামি করা হয় হাফিজুর রহমানকে। এ ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন রাজশাহীর একটি আদালত। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহীর পুলিশ সুপারকে। আগামী ২৯ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) সিআইডির রাজশাহীর পুলিশ সুপার রায়হানুল ইসলাম আদালতের আদেশের অনুলিপি পেয়েছেন। এর আগে গত ১ নভেম্বর রাজশাহীর আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান সোহাগ নতুন নম্বরে পৃথক ও স্বতন্ত্র মিস মামলা খোলার নির্দেশ দেন। একই দিন অভিযুক্ত হাফিজুর রহমানের জামিন আবেদনের শুনানি শেষে ১০০ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন আদালত।

হাফিজুর রহমান তানোর উপজেলার চন্দনকৌঠা গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, স্থানীয় এক যুবদলকর্মীকে চাঁদা না দেওয়ায় তাকে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। গত ২৩ সেপ্টেম্বর তানোর থানার ওসি মাহমুদুল হাসান তাকে বাড়ি থেকে আটক করে ২৬ জুন দায়ের করা একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখান। ওই মামলার এজাহারে তার নাম ছিল না। এ মামলায় ২১ দিন কারাভোগের পর ১৫ অক্টোবর জামিনে মুক্তি পান তিনি।

হাফিজুরের অভিযোগ, কারাগারে থাকা অবস্থায়ই তাকে আরেকটি মামলার আসামি করা হয়। ওই মামলার এজাহারে বলা হয়, ১৫ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে তানোরে যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল হয়। এতে হাফিজুরও অংশ নেন। অথচ কারা কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র অনুযায়ী, ওই দিন রাত ৯টা ৪৭ মিনিটে তিনি কারাগার থেকে মুক্তি পান।

আদালতের আদেশে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও হাফিজুরকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মামলায় আসামি করা হয়েছে কি না, তা স্বতন্ত্রভাবে তদন্ত করা প্রয়োজন। এ ধরনের ঘটনায় দণ্ডবিধির ২১১, ১৬৭ ও ১৬৬ ধারায় অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

আদালত আরও বলেন, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৯০(১)(সি) ধারায় এ ধরনের অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা আদালতের রয়েছে। এ কারণে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে স্বপ্রণোদিত হয়ে মিস মামলাটি করা হয়েছে।

তানোর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় হাফিজুরসহ ২২ জনকে আসামি করেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ডিউটিতে ছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করতে হয়েছে। আদালতের স্বপ্রণোদিত মামলার বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

তানোর থানার ওসি মাহমুদুল হাসানও আদালতের উদ্যোগ সম্পর্কে জানেন না বলে জানিয়েছেন। এর আগে কারাগারে থাকা অবস্থায় হাফিজুরকে নতুন মামলায় আসামি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, টাইপ মিসটেক হতে পারে।

রাজশাহী সিআইডির এসপি রায়হানুল ইসলাম বলেন, আদালতের স্বপ্রণোদিত মিস মামলাটি তদন্তের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) তিনি আদেশের অনুলিপি পেয়েছেন। দুই দিন আগে তিনি এখানে যোগ দিয়েছেন। কিছুটা গুছিয়ে নিয়ে তদন্ত শুরু করবেন।

আদালত আদেশের অনুলিপি পুলিশ সদর দফতর, রাজশাহী রেঞ্জের ডিআইজি ও রাজশাহী জেলা পুলিশ সুপারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এ ঘটনায় প্রকাশিত সংবাদ এবং কারাগার থেকে হাফিজুরের মুক্তির সময়সংক্রান্ত প্রত্যয়নপত্রের অনুলিপিও তাদের কাছে পাঠাতে বলা হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
রাজধানীতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানী স্বাভাবিক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও
সর্বশেষ খবর
কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে জানি না: শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে তথ্য উপদেষ্টা
কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে জানি না: শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে তথ্য উপদেষ্টা
বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার
বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার
বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
ঘুরতে ঘুরতেই প্রকৃতি সংরক্ষণ, বিশ্বের সাত অভিনব পর্যটন অভিজ্ঞতা
ঘুরতে ঘুরতেই প্রকৃতি সংরক্ষণ, বিশ্বের সাত অভিনব পর্যটন অভিজ্ঞতা
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন