এক চাকরির জন্য ৩০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ, স্থগিত হলো পরীক্ষা

জয়পুরহাট প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১৮:৩৮ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৮:৩৮

জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। পরীক্ষার আগের রাতে এ পদে নিয়োগের জন্য এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। সকাল পৌনে ১০টার দিকে অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করেন জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এ সময় দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ নিয়েও তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ পদে মোট ১৪ প্রার্থী আবেদন করেছিলেন। শুক্রবার সকালে পরীক্ষা দিতে ছয় প্রার্থী কেন্দ্র জয়পুরহাট সরকারি মহিলা কলেজে উপস্থিত হন। তাদের মধ্যে ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মণ্ডলও ছিলেন।

তবে আবু রায়হান মণ্ডল ঘুষ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, সকাল ১০টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়েও পরীক্ষা আয়োজনের কোনও লক্ষণ দেখতে পাইনি। তিনি কারও সঙ্গে কোনও ধরনের আর্থিক লেনদেন করেননি।

এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়ে আয়োজন জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিন জন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়েছিলেন। তবে নিয়োগ বোর্ডে কলেজের পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনকে তিনি দেখেননি। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ কারণে অনিবার্য পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তাজ উদ্দিনের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদফতরের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই বলা হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।’

নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। তিনি বলেন, পরীক্ষা কেন স্থগিত করা হয়েছে, এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রায়ের দিন ধার্য
ওষুধের কৃত্রিম সংকট, দলিল নিবন্ধনে ঘুষসহ চার অভিযোগে দুদকের অভিযান
সর্বশেষ খবর
মেয়াদ শেষে ইরানের শাসকরা ক্ষমতায় থাকলে আমার পরাজয় হবে: ট্রাম্প
মেয়াদ শেষে ইরানের শাসকরা ক্ষমতায় থাকলে আমার পরাজয় হবে: ট্রাম্প
পাকিস্তানকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ
পাকিস্তানকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ
সাদকে মিস করবে বাংলাদেশ, বিকল্প ভাবছেন ডুলি
সাদকে মিস করবে বাংলাদেশ, বিকল্প ভাবছেন ডুলি
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিরাজ গ্রেফতার
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মিরাজ গ্রেফতার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা