রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় রোবটেক প্রতিযোগিতা শুরু

রাবি প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৬, ২০:২১আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২০:২১

রুয়েটে রোবটিক ফেস্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আন্তঃবিশ্ববিদ্যালয় রোবটেক প্রতিযোগিতা-২০১৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম বেগ। রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রোবোটিক সোসাইটি অব রুয়েট যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
এ সময় অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, সারাবিশ্বে রোবোটেক শিক্ষা এবং গবেষণার গুরুত্ব ও পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই বাংলাদেশেও রোবোটিক শিক্ষা এবং গবেষণার ক্ষেত্র প্রস্তুত ও প্রসারে এ ধরনের প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় মোট তিনটি ক্যাটাগরিতে ৪২টি দলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫২ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। ক্যাটাগরিগুলো হলো- রোবো রান, মেকানিক্স অলিম্পিয়াড এবং আইডিয়া কনটেস্ট।
মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং রোবোটিক সোসাইটি অব রুয়েটের সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিতি ‍ছিলেন- রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক নীরেন্দ্র নাথ মুস্তাফী, ছাত্রকল্যাণ পরিচালক এন এইচ এম কামরুজ্জামান এবং চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক প্রমুখ।
/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের