রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের একটি কোর্সে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫জন অকৃতকার্য হয়েছেন। এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তদন্তের দবি জানিয়েছে ছাত্র ফেডারেশন। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
প্রচার সম্পাদক সুমন মোড়ল স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ বলা হয়, ‘শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের অবনতির ফলে কোর্সে মার্কসের প্রভাব পড়ার ঘটনা উদ্বেগজনক। ...শিক্ষকদের কোনও জবাবদিহিতার সুযোগ না থাকার ফলে এটা ঘটেছে।’
রাবির আরও খবর: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষককে বাধ্যতামূলক অবসর
বিবৃতিতে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৩৬ জন শিক্ষার্থী হিস্ট্রি অ্যান্ড বেঙ্গল কোর্সে অকৃতকার্য হয়েছেন। বিভাগের সিনিয়র অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র এ কোর্সটির শিক্ষক।
/এএ/







