বিএনপির মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ

পাবনা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ২২:০১ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২২:০৯

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কাকন বাহিনীর বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খার ছেলে মিজান খা (২২), শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন (২৬), ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন (২৮), শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৬) এবং মহিদুল ইসলাম (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর সঙ্গে ঈশ্বরদীর স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসানের সমর্থকদের পদ্মা নদীর বালুমহাল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় ইসলামপুর পদ্মা নদীর ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন মেহেদী হাসানের সমর্থক ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় কাকন বাহিনীর লোকজন তাদের ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণ করে বলে অভিযোগ করেন আহতরা। এতে মেহেদী হাসানের পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তার ও বালুমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পাঁচজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলের জন্য তারা একত্রিত হলে আওয়ামী লীগ সমর্থিত মিলন চৌধুরী ও কাকন বাহিনীর সদস্যরা হামলা ও গুলিবর্ষণ করে।

/এএম/ 
সম্পর্কিত
ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে ভুল করেছি, মাফ করে দেন: পাটওয়ারী
পালিয়ে গিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী
হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক আহত
সর্বশেষ খবর
কোন খাতের ব্যাংকের অবস্থা সবচেয়ে খারাপ
কোন খাতের ব্যাংকের অবস্থা সবচেয়ে খারাপ
দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হোন, গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে: ড. ইউনূস
অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হোন, গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে: ড. ইউনূস
সর্বাধিক পঠিত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক