তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ই্উপি) নির্বাচনে শনিবার ২৩ এপ্রিল নওগাঁর নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের ৯০টি কেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।
শুক্রবার বিকেল তিনটা থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে থেকে ব্যালট পেপার, ব্যালট বক্স, সিলসহ নির্বাচনি সামগ্রী সরবরাহ করেছে উপজেলা নির্বাচন অফিস।
পরে প্রিজাইডিং অফিসাররা পুলিশ প্রহরায় ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচন সামগ্রী নিয়ে নিজ ভোট কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হন।
জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির জানিয়েছেন, নির্বাচন চলাকালীন ৬৭৬ জন পুলিশ, ৫৩০ জন আনসার, ৪ প্লাটুন বিজিপি ও ২ প্লাটুন র্যাব মোতায়েন থাকবে।
আটটি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৪৮৮ জন। এদের মধ্যে পুরুষ ৮৮ হাজার ৩০০ জন এবং মহিলা ৯২ হাজার ১৮৮ জন।
আরও পড়ুন:
ভোটের আগের রাতে ধানের শীষ ফেলে নৌকায় যোগদান!
/এনএস/ এএইচ/








