রাবিতে শিক্ষক হত্যা: ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক শিক্ষক সমিতির

রাজশাহী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ২৩:২১আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২৩:২৫

অধ্যাপক রেজাউল করিমরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে সবধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শনিবার রাত পৌনে ১১টায় জরুরি সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি বলেন, ২৪ ও ২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের সবধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।  এছাড়া রেজাউল করিমের হত্যার দাবিতে ২৪ তারিখ সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের সিনেট ভবন থেকে মৌন মিছিল বের হবে। বিকাল পাঁচটায় রাজশাহীর সাহেব বাজারের জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হবে।
তিনি আরও বলেন, ২৫ তারিখ সকাল ১০টায় সিনেট ভবনের সামনে মানববন্ধন শেষে শিক্ষক হত্যার প্রতিবাদের দাবিতে উপচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপিতে পরবর্তী আল্টিমেটাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, শনিবার সকাল পৌনে ৮টার দিকে শালবন এলাকায় দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে  রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে।

আরও পড়ুন:

গোপালগঞ্জগোপালগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের