রাজশাহীতে আওয়ামী লীগ নেতা টুকুর রহস্যজনক মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ০৫:৫০আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৪:৩৭

rajshahi রাজশাহী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কর্মাসের সাবেক প্রশাসক জিয়াউল হক টুকুর (৪৯) রহস্যজনক মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে নগর ভবনের বিপরীতে সিটি চেম্বার নামে নিজস্ব ব্যবসায়িক কার্যালয়ে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। লাইসেন্সকৃত নিজ পিস্তল পরিষ্কার করতে গিয়ে তিনি নিহত হন বলে আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক সূত্র জানিয়েছেন।
তবে পুলিশ টুকুর ব্যবসায় অংশীদার নয়ন ও তরিককে খোঁজ করছে বলেও জানা যায়। বোয়ালিয়া থানার এসি গোলাম সাকলাইন বিষয়টি নিশ্চিত করেন।
এসি জানান, অংশীদার দুজনের মোবাইল নম্বর বন্ধ রয়েছে।
টুকু প্রথমে নিজ পিস্তলের গুলিতে মারা গেছেন বলে নিশ্চিত করেছিলেন বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন খান।

আরও পড়ুন:  নির্বাচনি সহিংসতা নির্বাচনি সহিংসতা জেলায় জেলায়

এদিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, তাকে ফোন করে টুকুর ব্যবসায় অংশীদার নয়ন জানিয়েছেন তার হাত থেকে পিস্তলের গুলি বেরিয়ে টুকুর বুকে বিদ্ধ হলে এই আওয়ামী লীগ নেতার মৃত্যু ঘটে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী