রাজশাহী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জিয়াউল হক টুকু হত্যায় গ্রেফতার দুজনকে রিমান্ডে নিতে চায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রবিউল ইসলাম ও জসিম উদ্দিন।
মঙ্গলবার বিকাল ৪টায় সাতদিনের রিমান্ডের আবেদন করে গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয় বোয়ালিয়া থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও বোয়ালিয়া থানার এসআই সেলিম বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই বলেন, নিহত টুকুর স্ত্রী নুরুন নাহার লতার দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। থানা হেফাজতে নিয়ে সাতদিন জিজ্ঞাসাবাদের আবেদন করে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালত থেকে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
এসআই আরও বলেন, বুধবার রিমান্ডের আবেদনের শুনানি হতে পারে। এ ঘটনায় পলাতক এক অজ্ঞাত ব্যক্তিসহ নয়ন ও তরিকুলকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
প্রসঙ্গত, রবিবার বিকালে নগর ভবনের সামনে নিজ চেম্বারে জিয়াউল হক টুকু গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
নাস্তিক আখ্যা দিয়ে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না: শোলাকিয়ার খতিব
/এআর /এএইচ/







