বুড়িমারী স্থলবন্দরে একদিনে রফতানি আয় প্রায় ২ কোটি টাকা

লালমনিরহাট প্রতিনিধি
০২ মে ২০১৬, ২২:৪৩আপডেট : ০২ মে ২০১৬, ২৩:০০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দিনব্যাপী রেকর্ড পরিমাণ ঝুট কাপড় (১৪০০ মেট্রিক টন) ভারতে রফতানি হয়েছে। এসব পণ্য থেকে আসা রফতানি আয়ের পরিমাণ ১ কোটি ৯১ লাখ ৭৩ হাজার টাকা প্রায়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার হুমায়ুন হাফিজ এসব তথ্য নিশ্চিত করেন।  

সোমবার দিনব্যাপী বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে ১০৪টি ট্রাকে ঝুট কাপড় রফতানি করা হয়    বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সূত্র জানান, স্থানীয় সিএন্ডএফ অ্যাজেন্ট মেসার্স বন্ধু ট্রেডার্সের স্বত্তাধিকারী ও তাসনিন এন্টারপ্রাইজের প্রতিনিধি শামীম হোসেন সোমবার অর্ধ ডজন রফতানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দর কাস্টমস দিয়ে ভারতে বাংলাদেশি ৮৪ ট্রাক ঝুট কাপড় রফতানি করেছেন। প্রতি ট্রাকে ১০ মেট্রিক টন করে ঝুট কাপড় রফতানি করা হয়।

জানা যায়, প্রতি মেট্রিক টন ঝুট কাপড়ের বিপরীতে ২৩৫ ইউএস ডলার ট্রারিফ ভ্যালু ধরা হয়। একইভাবে আরও  দুই ব্যবসায়ীর ২০ ট্রাক ঝুট কাপড় রফতানি হয়। বাংলাদেশি ১০৪টি ট্রাক ১ হাজার ৪০ মেট্রিক টন ঝুট কাপড় রফতানি করে একদিনে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ লাখ ৪৪ হাজার ৪০০ ইউএস ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করে যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ২শ’ টাকা। 

আরও পড়ুন:  কুষ্টিয়া কুষ্টিয়ায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলা

সিএন্ডএফ অ্যাজেন্ট মেসার্স বন্ধু ট্রেডার্সের স্বত্তাধিকারী ও তাসনিন এন্টারপ্রাইজের প্রতিনিধি শামীম হোসেন বলেন, দেশীয় পণ্য রফতানিকে চ্যালেঞ্জ হিসেবে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশীয় পণ্য রফতানি করতে প্রতিবেশী ভারতসহ অন্যান্য দেশে বাজার খুঁজে আমরা রফতানি কার্যক্রম পরিচালনা করছি।

এতে পণ্য রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অভ্যন্তরে ব্যাপক মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হচ্ছে বলেও মনে করেন শামীম।

এ ব্যাপারে জানতে চাইলে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার হুমায়ুন হাফিজ বলেন, বুড়িমারী স্থলবন্দর দিয়ে নিকট অতীতে একদিনে এতো বেশি পণ্য রফতানি বাণিজ্য হয়নি। এটি দেশের জন্য ইতিবাচক।

একই দিনে ভারত ও ভুটান থেকে ২৪১ ট্রাক পণ্য আমদানি হয়েছে বলেও জানান সহকারী কমিশনার।

/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম