রাস্তায় ধান ফেলে ঠাকুরগাঁওয়ে কৃষকদের বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ মে ২০১৬, ১৭:১৪আপডেট : ১৭ মে ২০১৬, ১৭:১৪

রাস্তায় ধান ফেলে ঠাকুরগাঁওয়ে কৃষকদের বিক্ষোভ উৎপাদন খরচের চেয়ে ধানের মূল্য কম হওয়ায় এবং সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কৃষকরা। মঙ্গলবার সদর উপজেলার খোঁচাবাড়ি ধানহাটিতে ধানের মূল্য না পেয়ে রাস্তায় ধান ফেলে কৃষকরা বিক্ষোভ করেন। এ সময় ঢাকা-ঠাকুরগাঁও সড়কে এক ঘণ্টা যানবাহ চলাচল বন্ধ থাকে। 

বেগুনবাড়ি ও জগন্নাথপুর ইউপি’র  সাধারণ কৃষক– এই ব্যানারে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন, প্রবীণ কৃষক আমান উল্লাহ, শাহনুর, আক্কাস, আব্দুল কাইয়ুম, হানিফ, আশরাফ আলী ও গৌরিপুর ইউপি’র সদস্য আ. সাত্তার প্রমুখ।

কৃষকরা বলেন, তাদের নিজেদের মজুরি ছাড়াই যেখানে প্রতি মণ ধানের উৎপাদন খরচ ৭১৭ টাকা পড়ে সেখানে তারা ধান বিক্রি করছেন চারশ’ থেকে পাঁচশ’ টাকা মণ দরে। প্রতি বিঘায় কৃষকরা কমপক্ষে লোকশান গুনছেন সাড়ে সাত হাজার টাকা। সরকারি ধান ক্রয়ের সময়সীমা অনেক দীর্ঘ হওয়ায় কৃত্রিমভাবে ক্রেতা সংকট সৃষ্টি করচ্ছে মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা। কৃষকরা জানান, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা থাকলেও এক কেজি ধানও তাদের কাছ থেকে কেনেন না সরকারি কর্তৃপক্ষ, এমন কি ক্রয়স্লিপ নিয়েও চলে নানা দুর্নীতি।

আরও পড়ুন:
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ক্ষেপিয়ে তোলা হয় গ্রামবাসীকে

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের