পলাশবাড়ীতে ৮ বিদ্রোহী প্রার্থী নিয়ে অস্বস্তিতে আ.লীগ

গাইবান্ধা প্রতিনিধি
২১ মে ২০১৬, ১৯:৪৪আপডেট : ২১ মে ২০১৬, ১৯:৪৪

পলাশবাড়ীতে ৮ বিদ্রোহী প্রার্থী নিয়ে অস্বস্তিতে আ.লীগ

জামায়াতের ঘাঁটি বলে পরিচিত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আটজন। জামায়াতের ঘাঁটিতে বিদ্রোহীদের নিয়ে অস্বস্তিতে পড়েছেন আওয়ামী লীগ।

উপজেলার হোসেনপুর ইউনিয়নে আহমেদুল কবীরকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তৌফিকুল আমিন ও সুলতান আহমদ।

এ ব্যাপারে জানতে চাইলে সুলতান আহমদ বলেন, দল আমাকে মূল্যায়ন করেনি। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তাছাড়া এই নির্বাচন হয় আঞ্চলিকতার টানে। দলের ভোট ভাগাভাগি হবে না।

মহদীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তৌহিদুল ইসলাম। কিন্তু এখানে ইউনিয়ন যুবলীগের সহ-সভপতি ইমরুল কবীর চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বেতকাপা ইউনিয়নে মতলুবর রহমানকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। এখানে উপজেলার সাবেক সহ-সভাপতি ফজলুল করিম ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাদশা মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

দলের সিদ্ধান্তের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন এ বিষয়ে জানতে চাইলে বাদশা মিয়া বলেন, গতবারের ইউপি নির্বাচনে পরাজিত হয়েছি। এবার জনসমর্থন আমার দিকে। দল আমাকে মনোনয়ন দেয়নি। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

পবনাপুর ইউনিয়নে কে এম মতলুবর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছায়ফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান শাহনাজ পারভীন।

মনোহরপুর ইউনিয়নে আব্দুল ওহাব প্রধানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাহমুদ হোসেন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী।

আরও পড়তে পারেন : সাভারে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০


উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোকছেদ চৌধুরী বলেন, একদিকে জামায়াত অধ্যুষিত এলাকা অন্যদিকে বিদ্রোহী ও দুর্বল প্রার্থী মনোনয়ন। দুই কারণে নৌকার ভোট ভাগাভাগি হতে পারে। তাই আমরা অস্বস্তিবোধ করছি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত ও গঠনতন্ত্র অনুযায়ী বিদ্রোহীরা বহিষ্কার হয়ে গেছেন। তাদের বিরুদ্ধে বহিষ্কারের চিঠি তৈরি হচ্ছে।

এই ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২ জন, সাধারণ সদস্য পদে ৩০৫ জন এবং সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ১০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে মোট ভোটার এক লাখ ১১ হাজার ৭০২জন। এরমধ্যে পুরুষ ৫৩ হাজার ৫৮৭ এবং নারী ৫৮ হাজার ১১৫ জন।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী