নীলফামারীকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর

নীলফামারী প্রতিনিধি
২৯ মে ২০১৬, ১৭:১৫আপডেট : ২৯ মে ২০১৬, ১৭:১৭

বিশাল গণসমাবেশের মধ্যে দিয়ে নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও নীলফামারী পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করেছেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। নীলফামারীকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর

রবিবার দুপুর ১২টায় নীলফামারী হাইস্কুল মাঠে উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, এনজিও, জনপ্রতিনিধি সিভিল সোসাইটি, রাজনীতিবিদ, কাজী, ইমাম, পুরোহিত, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সমাজের সব শ্রেণিপেশার মানুষকে শপথবাক্য পাঠ, বেলুন ফ্যাস্টুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণার প্রধান উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস, নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. আব্দুল রশিদ, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর গফ্ফার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী, চেম্বারের সভাপতি এসএম সফিকুল আলম ডাবলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু,প্লান ইন্টারন্যাশনালের রংপুর বিভাগীয় ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস, বেসরকারি সংস্থা ল্যাম্প এর পরিচালক স্বপনসহ প্রমুখ।

আরও পড়ুন: শাবিপ্রবিতে রবীন্দ্র-নজরুল জন্মোৎসব সোমবার

/এআর/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান