সাঘাটায় বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন

গাইবান্ধা প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ১৪:৪২আপডেট : ০৪ জুন ২০১৬, ১৪:৪২

সাঘাটার ৯নং কামালেরপাড়া ইউপির বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মতলুবর রহমান রেজা গাইবান্ধার সাঘাটা উপজেলার ৯ নং কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মতলুবর রহমান রেজা নির্বাচন বর্জন করেছেন।
কামালেরপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে শনিবার (৪ জুন) সকাল ১০টার দিকে বারকোনা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
চেয়ারম্যান প্রার্থী মতলুবর রহমান রেজা বলেন, ভোট শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি, প্রভাব বিস্তার করে ব্যালটে সিল মারার ঘটনা ঘটে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন এসব প্রতিরোধে কোনও পদক্ষেপ নেয়নি। তাই আমি ভোট বর্জন করেছি।
বারকোনা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রফিকুল ইসলাম জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে দু’একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। চেয়ারম্যান প্রার্থী মতলুবর রহমান রেজার ভোট বর্জনের কোনও লিখিত অভিযোগ তিনি পাননি।

আরও পড়ুন:
গোবিন্দগঞ্জে ব্যালট ছিনতাই, এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম