সাদুল্লাপুরে প্রতিপক্ষের মারধরে আহত যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
১৫ জুন ২০১৬, ২১:৫৮আপডেট : ১৫ জুন ২০১৬, ২২:০০

গাইবান্ধা জেলা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মরিচের ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে আহত আব্দুর রাজ্জাক আলী (৩২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রাজ্জাক আলী উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামের আজিজার রহমান ফকিরের ছেলে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, গত মঙ্গলবার বিকেলে আব্দুর রাজ্জাক আলীর মরিচের ক্ষেতে একই গ্রামের জাহাঙ্গীর আলীর ছাগল যায়। এ সময় আব্দুর রাজ্জাকের সঙ্গে ছাগল মালিক জাহাঙ্গীরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর ও তার লোকজন রাজ্জাককে মারধর করে। এতে তিনি গুরুত্বর আহত হন।
তিনি আরও জানান, আহত রাজ্জাককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসএনএইচ/

আপ: এইচকে

আরও পড়ুন: স্ত্রী নির্যাতনের মামলায় সরকারি আইনজীবী গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী