দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় এক ডাকাত গুলিবিদ্ধ ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ ডাকাতকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী জানান, সম্প্রতি একটি ডাকাতির ঘটনায় চিহ্নিত ডাকাত সর্দার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করে লুন্ঠিত মালামাল উদ্ধারে বৃহস্পতিবার রাতে তাকে সঙ্গে নিয়ে ফুলবাড়ীর আদমপুরের বাড়িতে তল্লাশি চালানো হয়। ফিরে আসার সময় তাকে ছিনিয়ে নিতে জাঙ্গাল ব্রিজ নামক স্থানে তার সঙ্গীরা পুলিশের ওপর হামলা চালায়। ধস্তাধস্তি ও হাতাহাতির সময় পুলিশের উপ-পরিদর্শক আক্কেল আলী, সহকারী উপ-পরিদর্শক শামিম এবং কনস্টেবল মিজানুর আহত হয়। এসময় দুই পক্ষের মধ্যে কমপক্ষে ২০ থেকে ২৫ রাউন্ড গুলি বিনিময় ঘটেছে। ঘটনাস্থলে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে ফের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুইটি দেশীয় অস্ত্র।
ওসি আরও বলেন, সাইফুলের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় ৬টি এবং বিরামপুরসহ অন্যান্য থানায় প্রায় ৮১টি ডাকাতির মামলা রয়েছে।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার
/এআর/








