মুন্সীগঞ্জে ১১৭ রাউন্ড গুলি ও ৪টি গ্রেনেড উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০১৬, ১৬:৫৩আপডেট : ২৫ জুন ২০১৬, ১৭:১৩

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় মাটির নিচ থেকে ১১৭ রাউন্ড গুলি ও ৪টি ‘হ্যান্ড গ্রেনেড’ উদ্ধার করা হয়েছে। শনিবার সোয়া ৩টার দিকে উপজেলার সমষপুর এলাকায় মসজিদের জায়গায় ভবন নির্মাণ করতে গিয়ে শ্রমিকরা এগুলো দেখতে পান।

মুন্সীগঞ্জে জব্দকৃত ১১৭ রাউন্ড গুলি

এএসপি সামসুজ্জামান বাবু (লৌহজং সার্কেল) গুলি ও গ্রেনেড উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মসজিদের জায়গায় ইমাম সাহেবের থাকার জন্য একটি কক্ষ তৈরির কাজে শ্রমিকরা মাটি কাটতে গেলে গুলি ও অস্ত্র বেরিয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ১১৭ রাউন্ড গুলি ও ৪টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময় এখানে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।

এএসপি সামসুজ্জামান বাবু বলেন, যেহেতু এগুলি অনেক পুরাতন। তাই প্রাথমিকভাবে ধারণা করছি ১৯৭১ সালে এগুলো মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া গ্রেনেডগুলো অকেজো হয়ে গেছে।

/বিটি/টিএন/

আরও পড়ুন:

ব্রেক্সিট:বাংলাদেশকে এখন সতর্ক থাকতে হবে
চিনি নিয়ে সংকট

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী