প্রধানমন্ত্রীর এই মুহূর্তে বিদায় নেওয়া উচিত: রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ জুলাই ২০১৬, ১৭:১৫আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৭:১৯

রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মুহূর্তে বিদায় নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনও কিছুই করতে পারছেন না। তিনি সম্পূর্ণ ব্যর্থ। শুক্রবার দুপুরে কুড়িগ্রামের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, রাষ্ট্রের সব শক্তিকে চ্যালেঞ্জ করে যে উগ্রবাদ দেশের আনাচে-কানাচে আজ মাথাচাড়া দিয়েছে তা রুখতে পারছে না সরকার। এই ব্যর্থতার কারণে তিনি বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তার বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, প্রকৃত সত্য যাতে বের হয়ে না আসে সেজন্য গ্রেফতারকৃত জঙ্গিদের গ্রেফতার করে ‘বন্দুকযুদ্ধ’ নামে হত্যা করা হচ্ছে। এই সরকারের এমন কিছু গোপন বিষয় আছে যা তারা জনগণকে জানতে দিতে রাজি নয়। এই উগ্রবাদী শক্তি এবং এদের সঙ্গে সরকারের কোনও সম্পর্ক আছে কিনা মানুষের মনে এখন এরকম সন্দেহ দেখা দিয়েছে।
সবশেষে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সমন্বিত প্রচেষ্টায় জঙ্গিবাদ দমন করা সম্ভব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম বেবু, সাবেক এমপি ওমর ফারুক, যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক পৌর মেয়র নুর ইসলাম নুরু ও বিএনপি নেতা হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

আরও পড়ুন: ‘খাওয়া হয় না ঠিকমতো, আমাগির আবার ঈদ’

/এআর/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের