রংপুরে স্কুল ছাত্র হত্যা : দুই আসামির মৃত্যুদণ্ড

রংপুর প্রতিনিধি
১০ জুলাই ২০১৬, ১৬:৩৪আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৬:৩৮

রংপুরে স্কুল ছাত্র হত্যা : দুই আসামির মৃত্যুদণ্ড

রংপুরের পীরগাছায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র স্বপন হত্যা মামলার দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় দেন।স্বপন স্থানীয় চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

মামলার অভিযোগে জানা যায়, ২০১১ সালের ২০ মার্চ পীরগাছা উপজেলার নজর মামুদ গ্রামের বাবু মিয়ার ছেলে স্বপনকে একই এলাকার লাজু, রায়হান ও সবুজ বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর সে আর বাড়ী ফিরে আসেনি। পরের দিন স্বপনের লাশ একই গ্রামের জনৈক আমির উদ্দিনের কলাবাগানে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে শিশু স্বপনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় স্বপনের বাবা বাবু মিয়া বাদি হয়ে পীরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তকালে আসামি লাজুকে পুলিশ গ্রেফতার করে। সে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ১৫জন সাক্ষীর সাক্ষ্য, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বিচারক আসামি লাজু এবং রায়হানকে দোষি সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন। এই মামলার অপর আসামি সবুজের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তার বিচার শিশু আদালতে হবে বলে জানিয়েছেন বিচারক।

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পিপি রেয়াজুল ফারুখ জানান, তারা ন্যায় বিচার পেয়েছেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জানান তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

/জেবি/

আরও পড়তে পারেন : পঞ্চগড়ে ভোটার তালিকার কাজ শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের