খালেদা জিয়া মানুষ মারার নেশায় মেতেছেন: আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি
২১ জুলাই ২০১৬, ২০:২৭আপডেট : ২১ জুলাই ২০১৬, ২০:৩৮

খালেদা জিয়া মানুষ মারার নেশায় মেতেছেন: আসাদুজ্জামান নূর

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘দেশের ১৬ কোটি মানুষকে যখন জনসম্পদে পরিণত করার জন্য সরকারের উন্নয়ন এগিয়ে চলছে, সেই মুহূর্তে বিএনপি নেত্রী খালেদা জিয়া জঙ্গি দিয়ে সরকার পতনের পায়তারা করছেন। তিনি মানুষ মারার অশুভ নেশায় মেতে উঠেছেন। তবে দেশের মানুষ সজাগ রয়েছে, তাই কোনও অশুভ চেষ্টার বাস্তবায়ন বাংলার মাটিতে হতে দিবে না।’

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নীলফামারী শিল্পকলা একাডেমি হলরুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিরের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আফরোজা বেগম, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এসএম সফিকুল আলম ডাবলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।

পরে মন্ত্রী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তার সেচ্ছাধীন তহবিল থেকে ২৩৭ জন দুঃস্থ্যের মাঝে চার লাখ টাকা (নগদ অর্থ)বিতরণ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা স্বাচিবের সভাপতি ডা. মমতাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

/জেবি/

আরও পরতে পারেন : চেকআপের নামে কুমিল্লা মেডিক্যালে নিয়ে ধর্ষণ : মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের