কল্যাণপুরে নিহত আব্দুল্লাহ পেশায় রাজমিস্ত্রি, প্রকৃত নাম মোতালেব

দিনাজপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ০০:২৯আপডেট : ২৮ জুলাই ২০১৬, ০১:২৭


আব্দুল্লাহ কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির মধ্যে এক জঙ্গি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ভল্লবপুর গ্রামের আব্দুল্লাহ। তবে তার প্রকৃত নাম মোতালেব বলে জানিয়েছে পুলিশ।
দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন জানান, নিহত আব্দুল্লাহর প্রকৃত নাম মোতালেব। এছাড়া আব্দুল্লাহর পড়াশোনা, কতদিন ধরে নিখোঁজ, কী প্রকৃতির ছিল তা যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিল। বেশি দূর পড়াশোনা করেনি। চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। পেশায় সে রাজমিস্ত্রীর কাজ করতো। এলাকার লোকজন জানে সে চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজ করে। বাড়িতে মাঝে মধ্যে আসলেও সকলের সাথে তেমন সম্পৃক্ততা নেই। বেশিরভাগ সময়ই সে রাজমিস্ত্রির কাজ করতে চট্টগ্রামে থাকতো বলে জানিয়েছে স্থানীয়রা।

আব্দুল্লাহর বাবা সোহরাব আলীও পেশায় রাজমিস্ত্রি। তার ৪ ছেলে এক মেয়ে। আব্দুল্লাহ তাদের মধ্যে চতুর্থ। ৪ ভাইয়ের মধ্যে তৃতীয় ভাই ছাড়া সকলেই রাজমিস্ত্রি পেশার সাথে যুক্ত। শুধুমাত্র তৃতীয় ভাই পেশায় কাঠমিস্ত্রি বলে জানিয়েছে স্থানীয়রা।

আব্দুল্লাহর বিষয়ে জানতে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল আজীমের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, ওর বিষয়ে আমার তেমন জানা নেই। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। ফিরবো আগামীকাল অথবা পরশু। এরপর বিষয়টি জানা যাবে।

আরও পড়ুন: ৬ মাস আগে মসজিদে যাওয়ার কথা বলে বাড়ি ছাড়ে রাশিক

/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম