গাইবান্ধায় বন্যায় ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

গাইবান্ধা প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ১৮:১০আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৮:১০

গাইবান্ধায় বন্যায় ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিদ্যালয় চত্বর ও ভবন পানিতে ডুবে যাওয়ায় জেলায় ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৭টি মাধ্যমিক বিদ্যালয়, সাতটি মাদ্রাসা ও একটি কলেজ রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনোটিতে এক সপ্তাহ আবার কোনোটিতে দুই/তিন দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, বন্যার কারণে বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষ পানিতে ডুবে যাওয়ায় গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জের ৭৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৯টির পাঠদান সাময়িক বন্ধ রাখা হয়েছে। এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ২৬টি, ফুলছড়িতে ৫১টি, সাঘাটায় ২৯টি ও সুন্দরগঞ্জ উপজেলায় ৪৩টি।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের পাঠদানের ক্ষতি পুষিয়ে নিতে বন্যা পরবর্তী বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার জানান, বন্যার পানি এখন বিদ্যালয় ভবনে। তাই ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান সাময়িক বন্ধ রাখা হয়েছে। এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা, ফুলছড়িতে ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা ও ১টি কলেজ, সাঘাটায় ২টি মাদ্রাসা এবং সুন্দরগঞ্জ উপজেলায় ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসা।

এদিকে, গাইবান্ধার ৮২টি ইউনিয়নের মধ্যে চরাঞ্চলের ৩২টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশতে শিক্ষকরা বিদ্যালয়ে আসলেও শিক্ষার্থীরা তেমন উপস্থিত হচ্ছে না।

আরও পড়ুন: 

শিশু সাগরের মুখে বাতাস ঢুকিয়ে দেয় তিন শিশু?

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের