ফের ডোমার পৌরসভার মেয়র দানু

নীলফামারী প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ০৯:৫৭আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১০:০১

মনছুরুল-ইসলাম-দানু হাডাহাড্ডি লড়াইয়ে ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মনছুরুল ইসলাম দানু ফের মেয়র নির্বাচিত হয়েছেন।
রবিবার ভোট গণনার পর নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিন রাত ৮টায় ডোমার উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠনিকভাবে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে চার মেয়র প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মনছুরুল ইসলাম দানু (নারিকেল গাছ) তিন হাজার ৩৪৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।
তার নিকটতম স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সুফিয়ান লেবু (মোবাইল ফোন) ভোট পেয়েছেন তিন হাজার ৩২৮।
এতে মাত্র ১৯ ভোটের ব্যবধানে দানু মেয়র নির্বাচিত হন।

অপর দিকে দুই হাজার ২৭৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে আওয়ামী লীগের ময়নুল হক (নৌকা) প্রতীকে ও ৬৮৭ ভোট পেয়ে চতুর্থস্থানে ছিলেন জামায়াতের সাবেক উপজেলা আমীর স্বতন্ত্র প্রার্থী কাজী আবু জাফর বাবলু (জগ)।

উল্লেখ্য, বিজয়ী মেয়র প্রার্থী মনছুরুল ইসলাম দানু ডোমার উপজেলা বিএনপির সভাপতি।

আরও পড়ুন: তাবু টানিয়ে সরকারি কলেজে গাঁজার আসর!
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম