পারিবারিক কলহের জেরে ছোট ভাই নিতাই চন্দ্র রায়কে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে বড় ভাই গোবিন্দ চন্দ্র রায় (৩০)। মঙ্গলবার সকাল ১১টায় নীলফামারীর ডোমারে বামুনিয়া ইউনিয়নের বারোবিশা খামাত বামনিয়া গ্রামে এই ঘটনা ঘটে । দুই ভাই উক্ত গ্রামের মৃত অনিল চন্দ্র রায়ের ছেলে।
এ ঘটনায় বড় ভাই গোবিন্দকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোবিন্দ তার ছোট ভাই নিতাইকে হত্যার দায় স্বীকার করেছেন।
এলাকাবাসী জানায়, ঘটনার সময় ছোট ভাই বাড়ির অদূরে বাঁশঝাড়ে বাঁশ কাটছিল। এসময় তার বড় ভাই পেছন দিকে তার মাথায় ও ঘারে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর।
ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে হত্যাকারীর বড় ভাইকে গ্রেফতার ও হত্যার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা
/এআর/








