ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা

গাইবান্ধা প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৬, ১৬:৪৬আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৬:৪৯

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পূর্ব কুমারগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে।  অতি পুরাতন ও জরাজীর্ণ এ ভবনটি  যেকোনও সময় ধসে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে শিক্ষার্থীরা। অথচ এ ব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১৯৭৮ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ১৯৯৪ সালে সরকারিভাবে বিদ্যালয়টির তিনটি শ্রেণি কক্ষ ও একটি অফিস কক্ষ নিয়ে এই ভবনটি নির্মাণ করা হয় যা এখন শিক্ষার্থীদের জীবনে ঝুকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, একটু বৃষ্টি হলেই শ্রেণি কক্ষগুলোর ছাদ চুঁইয়ে চুঁইয়ে রুমের ভেতর পানি পড়ে। অথচ এর মধ্যেই তাদের ক্লাস করতে হয়।

অভিভাবকরা জানান, তাদের পক্ষ থেকে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনা হলেও কোনও সুফল পাওয়া যায়নি।

প্রধান শিক্ষক রোকেয়া খাতুন জানান, বৃষ্টি আসলে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা হয়। ফলে বৃষ্টির সময়ে এই বিদ্যালয়ে লেখাপড়া বিঘ্নিত হয়। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা

তিনি আরও জানান, এই তিনটি ক্লাস রুম ব্যবহারের একবারে অনুপোযোগী হয়ে পড়েছে।  

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. খলিলুর রহমান জানান, এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনও কোনও সহায়তা পাওয়া যায়নি।

পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, বিষয়টি ঊধ্বর্তন কতৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রিভলবার ও গুলিসহ জামালপুরে তিন সন্ত্রাসী গ্রেফতার 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী