বিএনপিকে গ্রাস করেছে জামায়াত: শিরিন আক্তার

গাইবান্ধা প্রতিনিধি
১১ আগস্ট ২০১৬, ০৬:৫২আপডেট : ১১ আগস্ট ২০১৬, ০৯:১৯

শিরিন আক্তার এমপি জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি বলেছেন, জামায়াতে ইসলামি বিএনপিকে এমনভাবে গ্রাস করেছে যে ফলে তাদের খপ্পর থেকে তারা বের হতে পারছে না। বুধবার স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে গাইবান্ধা জেলা জাসদের বর্ধিত সভায় প্রধান অতিথি জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি এ কথা বলেন।

শিরিন আক্তার বলেন, বিএনপিকে জামায়াতে ইসলামী এমনভাবে গ্রাস করে ফেলেছে যে, এখন জামায়াতের খপ্পর থেকে বেরিয়ে আসতে পারছে না আর বিএনপি। খালেদা জিয়া যদি সত্যিকার অর্থেই বাংলাদেশকে চান, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও সংবিধান মানেন, তাহলে জঙ্গি ও সন্ত্রাসের আতুরঘর জামায়াতকে ছাড়–ন।

তিনি আরও বলেন, এদেশের রাজনীতি করতে হলে জামায়াতকে ছাড়তেই হবে। তিনি এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই মঙ্গল। নতুবা তার দল ও রাজনীতি অন্ধকারেই হারিয়ে যাবে। তিনি আর এদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবেন না।

শিরিন আক্তার আরও বলেন, ১৫ আগস্টের ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে উল্টে দিতে চেয়েছিল। সেই ষড়যন্ত্র ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে মুক্তিযুদ্ধের শক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল এখন বাংলাদেশকে এগিয়ে যাওয়ার সংগ্রামে আছে। আজ দেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী অপশক্তিরা এক অঘোষিত লড়াই করছে।

গাইবান্ধা জেলা জাসদের সভাপতি গাজী শাহ্ শরিফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. একরামুল ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম মারুফ মোনা, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি, কেন্দ্রীয় সদস্য শাহিন আকতার পারভিন, জেলা জাসদ নেতা জিয়াউল হক জনি প্রমুখ।

 /এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের