দিনাজপুরের হিলি সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোররাতে হিলি সীমান্তের নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, ফেনসিডিলের বড় একটি চালান পাচারের সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোররাতে বিজিবি সদস্যরা সীমান্তের নওপাড়া এলাকায় অভিযানে যায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় আমদানি নিষিদ্ধ ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। উদ্ধার করা ফেনসিডিলের মূল্য ২ লাখ টাকা বলে জানায় বিজিবি। পরে ফেনসিডিলগুলো ধ্বংস করার জন্য বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
আরও পড়ুন: বিছনাকান্দিতে পানিতে ডুবে বুয়েটের দুই ছাত্রের মৃত্যু
/এমও/







