দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৬৪ শতাংশ

দিনাজপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ১৩:৫৬আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৩:৫৬

দিনাজপুর শিক্ষাবোর্ড দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯৯ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এ বছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডের আট জেলার ৬০৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ৪ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৭২ হাজার ৮২৯ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৭০ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ৩৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৭৩ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯৯ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ২ হাজার ৩৪৪ জন ও ছাত্রীর সংখ্যা ১ হাজার ৫৬৫ জন।

এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার বেশি। বিজ্ঞান বিভাগ থেকে ৭৭ দশমিক ৪৯ শতাংশ পাস করেছে, আর মানবিক বিভাগ থেকে ৬৮ দশমিক ৩৮ শতাংশ ও ব্যবসা বিভাগ থেকে ৬৮ দশমিক ৬৭ শতাংশ পাস করেছে।

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মোট ২৪ জনকে বহিস্কার করা হয়েছে। এছাড়া ১৬ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়েছে।

এবার ১১টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করলেও আটটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি। যে আটটি প্রতিষ্ঠান থেকে কেউই পাস করেনি সেগুলো হলো রংপুর জেলার পীরগাছা উপজেলার সাতদরগাঁ কলেজ, নীলফামারী জেলার সদর উপজেলার নাগর দারোয়ানী স্কুল অ্যান্ড কলেজ, জলঢাকা উপজেলার বাগুলাগারী স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রামপুর কলেজ, লালমনিরহাট জেলার কিশোরগঞ্জ উপজেলার ডুহুলী এসসি হাই স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বুড়াবুড়ি আজিতুল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ঢোলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ এবং দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ।

আরও পড়ুন: 

এইচএসসিতে পাসের হার ৭৪.৭

দেশসেরা যশোর বোর্ড, পাসের হার ৮৩.৪২ শতাংশ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক