শিক্ষককে জুতাপেটার ঘটনায় ম্যানেজিং কমিটির সভাপতিকে প্রত্যাহার

লালমনিরহাট ও দিনাজপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৬, ১৪:৪৫আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৬:৫৪

লালমনিরহাট লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে জুতাপেটার ঘটনায় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু ও অভিভাবক সদস্য আব্দুল মতিনকে প্রত্যাহার করা হয়েছে।  শিক্ষা মন্ত্রণালয় এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের নির্দেশে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের পর বুধবার (২৪ আগস্ট) রাতে তাদেরকে প্রত্যাহার করে চিঠি ইস্যু করা হয়।  নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আলমকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য স্বাক্ষরিত চিঠিতে জানা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেনের নির্দেশে গঠিত দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির তদন্তে শিক্ষককে জুতাপেটার ঘটনা প্রমাণিত হওয়ায় তাদেরকে ম্যানেজিং কমিটির পদ থেকে প্রত্যাহার করা হয়।

শিক্ষককে জুতাপেটার ঘটনায় ম্যানেজিং কমিটির সভাপতিকে প্রত্যাহার এছাড়া ওই ঘটনায় কালীগঞ্জ থানায় সভাপতি আতাউজ্জামান রঞ্জু ও অভিভাবক সদস্য আব্দুল মতিনের বিরুদ্ধে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২৩ আগস্ট একটি মামলা করেন।

প্রসঙ্গত, বিদ্যালয়ের তহবিলে থাকা দেড় লাখ টাকা বেশ কয়েকদিন ধরে ধার হিসেবে চাচ্ছিলেন কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু। কিন্তু প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম টাকা দিতে অপারগতা জানিয়ে ম্যানেজিং কমিটির সভায় বিষয়টি সমাধানের পরামর্শ দেন। গত রবিবার (২১ আগস্ট) সকালে প্রধান শিক্ষককে জরুরি সভা ডাকার পরামর্শ দেন সভাপতি। এরপর ওইদিন বিকালে ডাকা হয় সভা। সভায় উপস্থিতরা সভাপতি রঞ্জুর চাপে একপর্যায়ে তাকে ৫০ হাজার টাকা ধার দেওয়ার বিষয়ে একমত হন। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। এতে তিনি উত্তেজিত হয়ে রেজুলেশন বইয়ের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন এবং পায়ের জুতা খুলে সবার সামনেই প্রধান শিক্ষক জাহাঙ্গীরকে পেটাতে থাকেন। এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ ও নানা রকম হুমকিও দেন। ওই ঘটনার প্রতিবাদে সোমবার ক্লাস বর্জন শুরু করে বিদ্যালয়টির শিক্ষার্থী-শিক্ষকরা। সভাপতির শাস্তি ও অপসারণ দাবিতে তারা সোমবার ঘণ্টাব্যাপি মানববন্ধনও করেন। এসব বিষয় বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হলে শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে পৃথক দুইটি তদন্ত দল সরেজমিনে তদন্ত করে ২৪ আগস্ট রিপোর্ট দাখিল করেন।

প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, সভাপতি আতাউর রহমান রঞ্জু ও অভিভাবক সদস্য আব্দুল মতিনকে  ম্যানেজিং কমিটি থেকে প্রত্যাহার করা হয়েছে মর্মে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে জানতে পেরেছি।

অতিরিক্ত দায়িত্বে থাকা লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন জানান, তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউজ্জামান  রঞ্জু  ও অভিভাবক সদস্য আব্দুল মতিনকে প্রত্যাহার করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য জানান,অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের ৩৮ ধারা মোতাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু ও অভিভাবক সদস্য আব্দুল মতিনকে প্রত্যাহার করা হয়েছে। খুব শীঘ্রই নতুন সভাপতি নিয়োগ দেওয়া হবে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের বিদ্যালয় শাখার সহকারী মাসুদ আলম জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম ও বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ঘটনার তদন্ত করেন। ঘটনার সত্যতা পাওয়ায় ওই বিদ্যালয়ের সভাপতি ও অভিভাবক সদস্যকে ম্যানেজিং কমিটি থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আপাতত কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আলমকে বিদ্যালয়ের সভাপতির দায়িত্বভার দেওয়া হয়েছে।

আরও পড়ুন- 

শিক্ষককে জুতাপেটার ঘটনায় মামলা

টাকা ধার না দেওয়ায় প্রধান শিক্ষককে সবার সামনে জুতাপেটা

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান