বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সামরিক শাখার কমান্ডারসহ নিহত ২

বগুড়া প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ০৯:০১আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৩:৩৪

বন্দুকযুদ্ধ বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জেএমবি উত্তরাঞ্চলের সামরিক শাখার কমান্ডার ও তার সহযোগী নিহত হয়েছে। রবিবার রাত পৌনে ৩টার দিকে বিশালপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের নয়লাপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছে।

নিহতরা হলো খালিদ হাসান ওরফে বদর মামা (৩২) ও তার সহযোগী রাজশাহীর বোয়ালিয়ার রিপন (২৮)।

খালিদ হাসান ওরফে বদর মামা নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) উত্তরাঞ্চলের সামরিক শাখার কমান্ডার। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের হামিদপুরে। 

আহত পুলিশ কনস্টেবল হলেন আবুল মোতালেব ও বাবুল আকতার।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) গাজিউর রহমান ও শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, নিহত জঙ্গি খালেদ হাসান ওরফে বদর মামা দিনাজপুরে ইতালি চিকিৎসক পিয়ারি হত্যা চেষ্টা, কান্তজির ও ইস্কন মন্দিরে হামলা এবং একটি পেট্রোল পাম্পে ডাকাতি মামলার আসামি। তার সহযোগি রিপনের বাড়িতে গত ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার পরিকল্পনা করে জঙ্গি সুবাস, খালিদ, বাইক হাসান ও গুলশান হামলার নায়ক বগুড়ার শাজাহানপুরের খায়রুল ইসলাম পায়েল ওরফে বাঁধন। সেখান থেকে বের হয়ে ওই শিক্ষককে হত্যা করা হয়েছিল।

কর্মকর্তারা আরও জানান, দুর্বৃত্তরা ওই এলাকায় কোনও অপরাধ সংগঠনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জানা যায়, নিহতরা জেএমবির উত্তরাঞ্চল সামরিক শাখার কমান্ডার বদর মামা ও তার সহযোগি রিপন। 

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সামরিক শাখার কমান্ডারসহ নিহত ২ ঘটনাস্থলে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি,  একটি ম্যাগজিন,  গ্রেনেড কন্টেইনার চারটি, তারযুক্ত সুইচ চারটি,  এক প্যাকেট বিয়ারিং বল ও একটি বিদেশি চাকু পাওয়া গেছে হয়েছে।

ওসি খান মো. এরফান আরও জানান, এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

কিঞ্চিৎ সন্দেহে বাসা ছাড়তে নোটিশ দেওয়া হয় না.গঞ্জে নিহত জঙ্গিদের 

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ