বাংলাদেশি হত্যার বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৮

সীমান্ত লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে গুলি করে এক বাংলাদেশিকে হত্যার কথা স্বীকার  না করলেও বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার সন্ধ্যায় বিজিবি’র সঙ্গে পতাকা বৈঠকে বিএসএফ এই আশ্বাস দেয়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়, শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কালীগঞ্জের বুড়িরহাট বিওপির অধীন ৯১৫ নম্বর আর্ন্তজাতিক মেইন পিলারের ৮ নম্বর সাব পিলার এলাকায় লালমনিরহাট-১৫ বিজিবি ও কুচবিহার-১০০বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নিহত মুহিবুর রহমানের শরীরের ক্ষতের চিহ্ন বিএসএফের ব্যবহৃত ‘পাম্প এ্যাকশন গান’ পিএজি গানের সাথে মিল রয়েছে বলে বিএসএফ স্বীকার করেছে। তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি জানাবেন বলে বিএসএফ পতাকা বৈঠকে বিজিবিকে অবহিত করেছেন। ফলে মুহিবুর রহমান হত্যার বিষয়টি নিয়ে আগামী ৭ সেপ্টেম্বর বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিজিবি জানায়।

পতাকা বৈঠকে বিজিবির চার সদস্যের দলে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী। ভারতীয় বিএসএফের পাঁচ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন কুচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক মি. ললিত কুমার।  

লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ব্যাটালিয়ন পরিচালক পর্যায়ের পতাকা বৈঠকে মহিবুর হত্যার ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মহিবুরের শরীরের ক্ষতের প্রকৃতি দেখে বিএসএফের ব্যবহৃত পাম্প এ্যাকশন গানের গুলির সাথে মিল থাকার কথা স্বীকার করেছে বিএসএফ। তবে শুক্রবার ভোরে ওই সীমান্তে পাম্প এ্যাকশন গুলি ব্যবহার হয়েছে কী না তদন্ত সাপেক্ষে পরবর্তী ৭ সেপ্টেম্বরের অনুষ্ঠিতব্য ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে জানাবে বলে আশ্বাস দিয়েছে। বিএসএফ ব্যাটালিয়ন পরিচালক মি. ললিত কুমার প্রতিশ্রুতি দিয়েছে যে, সীমান্তে ‘ফায়ারিং’ শূন্যে নামিয়ে আনবে।’

উল্লেখ্য লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, ভারতীয় কোচবিহার ১০০ বিএসএফ ব্যাটালিয়নের সাতভেণ্ডি ক্যাম্পের একটি টহল দল সীমান্তে ৮১৫ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাবপিলার এলাকায় মহিবুর রহমানসহ কয়েকজন গরু পারাপারকারী বাংলাদেশি রাখালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় ঘটনাস্থলেই মহিবুর রহমান (৩৮) ডান কানে গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্য দুইজন গরু পারাপারকারী রাখাল পালিয়ে এসে রংপুরে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘মহিবুরের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এছাড়া এ ঘটনায় বিজিরি পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’ 

আরও পড়ুন- 

আলিশান বাড়িতে সপরিবারেই থাকতো জঙ্গি মুরাদ
রূপনগর জঙ্গি আস্তানা থেকে জিহাদি বই, পিস্তল, গুলির খোসা, ছুরি জব্দ

/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম