পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫০

পঞ্চগড় পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিনা আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার সকালে বোদা-বড়শশী সড়কের তেঁতুল তলায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের কাজীপাড়ায়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বামী মনোয়ার হোসেন মানিকের মোটরসাইকেলে করে রিনা আক্তার স্কুল থেকে বেতনের টাকা উত্তোলনের জন্য বোদায় যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে শাড়ির আঁচল জড়িয়ে পড়ে যান তিনি।
তাৎক্ষণিক তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. এস এম মাহবুব উল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চাঁদপুরে তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম